গোল্ডেন এ প্লাস পেয়েছে শ্রীমঙ্গলের সারাহ
শ্রীমঙ্গল প্রতিনিধি-শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় ১৫ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তন্মধ্যে গোল্ডেন এ+ (জিপিএ ৫.০০) পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে সারাহ। সে বিশিষ্ট চা বিজ্ঞানী ড. মোহাম্মদ শামীম আল মামুন-এর কন্যা। তার মা শামিমা নাসরিন খান হ্যাপি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও পেশায় একজন গৃহিণী।
সারাহর বাবা শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন।
উচ্চ শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা রয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































